× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুই বাড়ীতে দুধর্ষ চুরি

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

০৪ মে ২০২৬, ১৯:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুটি বাড়ীতে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা  স্বর্ণ  ও  রুপার গহনা, নগদ টাকা, কাঁসার বাসন পত্র  সহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল চুরি করে।

জানা যায়, সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়া গ্রামের মৃত কৈলাশ চন্দ্রের পুত্র কমল চন্দ্রের বাড়ীর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে  চোরেরা সাড়ে তিন ভরি স্বর্ণ, গরু বিক্রয়ের নগদ দুই লক্ষ টাকা ও কাঁসার থালা বাসন নিয়ে যায়।

 এছাড়া  একই রাতে  পৌরসভার  দমদমা মহল্লার  পুরাতন অফিস সংলগ্ন  পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক ঈশিতা আকতারের বাড়ীর জানালার গ্রিল কেটে  ভিতরে প্রবেশ করে। সেখান থেকে ১ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, ৭ ভরি রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.