স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত এ্যাসিসমেন্ট অব বেস্ট প্র্যাকটিস ইন টার্মস অব বিল্ডিং মেটেরিয়ালস তৈরি বিষয়ক ইনসেপশন ৫ মে মঙ্গলবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন। এসময় তিনি বলেন, টেকসই অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীল এবং গুণগত মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই উদ্যোগের ফলে এলজিইডি তথা ক্রিলিকের এই উদ্যোগের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব বিল্ডিং মেটেরিয়ালস ব্যবহারের সর্বোত্তম চর্চাগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেড এর টিম লিডার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের উপস্থাপনা তুলে ধরেন।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, মো. গোলাম মওলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক, মো. আনিসুল ওহাব খান, মো. আখতার হোসেন ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি