× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুল ছুটির পর আর ফেরা হলো না ঘরে: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

এম জাম‌শেদ আলম, সীতাকুণ্ড প্রতি‌নি‌ধি

০৫ মে ২০২৬, ২২:২৭ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর প্রায় ১২টায় স্কুল ছুটির পর রাস্তা পারাপারের সময় ঢাকামুখী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আল-নুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সারমিন জানান, দুপুর ১টার দিকে নুসরাতকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত নুসরাত জাহান বারৈয়ারহাট উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার পিতা আনোয়ার হোসেন।

শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.