× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০৬ মে ২০২৬, ২০:২৭ পিএম । আপডেটঃ ০৬ মে ২০২৬, ২০:৪৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণে প্রদর্শনী পুকুর স্থাপন ও গৃহস্থালি পর্যায়ে মাছ চাষে উৎসাহ দিতে মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে আরও ৪টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে।এসব খামারের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপকরণ হিসেবে চুম,এরিয়েটর,মৎস খাদ্য, পোনা। 

প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য প্রদর্শনী পুকুরে ছোট মাছ চাষে সহায়তা হিসেবে মাছের পোনা, খাদ্য, গাছের চারা, চুন ও সাইনবোর্ডসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মারফুদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেনসহ স্থানীয় মৎস্য চাষী ও খামারিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি চাহিদা পূরণ, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.