× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়দের অংশগ্রহণে মতবিনিময় সভা

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি

০৬ মে ২০২৬, ২০:৩০ পিএম

বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিজা আক্তার বিথী।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, পাহাড়ি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। সরকারি সেবার মানোন্নয়ন ও সঠিক বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি সরকারি দপ্তরসমূহকে জনগণের কাছে আরও জবাবদিহিতার আওতায় এনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, রুমা উপজেলায় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে তা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অংশগ্রহণকারী হেডম্যান, কার্বারী ও স্থানীয় প্রতিনিধিরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং বন সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রশাসন, রুমা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত এ সভা প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.