× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীর কমলাপুরে ২.৮০ কিমি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা

শাহিন খান, পটুয়াখালী প্রতিনিধি।

০৬ মে ২০২৬, ২০:৪৯ পিএম

পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে ২ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

দুপুরে জেলা প্রশাসক জুয়েল রানা (রুটিন দায়িত্ব), উপপরিচালক (উপসচিব) ও পটুয়াখালী পৌর প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কমলাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর ন্যাশনাল বাড়ি সুইজ থেকে শুরু হয়ে দক্ষিণ ধরান্দি ডিগ্রি কলেজ, মাঝি বাড়ি এলাকা অতিক্রম করে ইসলামিয়া নূরানী মাদরাসা পর্যন্ত খালটি পুনঃখনন করা হবে।

প্রায় ১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৩০১ টাকা ব্যয়ে ২০২৫–২০২৬ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রশাসন, পটুয়াখালী সদর এ প্রকল্প বাস্তবায়ন করছে, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। সার্বিক সহযোগিতা দিচ্ছে কমলাপুর ইউনিয়ন পরিষদ।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.