× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটের ভাগা বাজারে হামলা, ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

০৬ মে ২০২৬, ২১:২৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে খুলনা-মোংলা মহাসড়কের ভাগা মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মে) সকালে ভাগা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, আহতদের স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে হামলাকারীদের বিরুদ্ধে নানা রকম শ্লোগান দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভাগা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ওপর সন্ত্রাসী হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রভাব বিস্তারের চেষ্টা চললেও ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন তিনবারের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আকবর হোসেন আকো, স্থানীয় বনিক সমিতির সভাপতি শামীম শেখ, সাধারণ সম্পাদক বাদশাহ শেখ, স্থানীয় বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, শামীম শেখ, ফারুক হোসেন টিটু মোল্লা, কামাল শেখ, হায়দার শেখ, আল আমিন শেখ, তৌহিদ শেখ, নাজমল শেখ, মহিদুল ইসলাম সুজন, সাইফুজ্জামান বাদশা, শওকত হোসেন, ডাক্তার মাজেদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

প্রসংগত, গত ৩ মে  (শনিবার) রাতে রামপাল উপজেলার ভাগা বাজারে দুই দফা সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। এসময় বিএনপির একটি স্থানীয় অফিস, কাঁকড়া ডিপোসহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.