× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরিফুলের হত্যা মামলায় গ্রেফতার ৩ প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

০৬ মে ২০২৬, ২১:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে দিবালোকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ভ্যানচালক আরিফুল ইসলাম (৩০) হত্যা মামলায় রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, পৌরশহরের বালুয়াভাটা এলাকার জামাল বাদশা (২৪) পিতা নাজির হোসেন, ফেসকিপাড়া এলাকার সোহাগ বাবু (১৯) পিতা ওহিদুল হক একই এলাকার সোহেল রানা (২৮) পিতা শফিউল আলম। নিশ্চিত করেছে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ মে) বিকেলে পৌরশহরের বালুয়াভাটা আম্বিয়ার মোড় নামক এলাকায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে ভ্যান চালক আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় নিহত আরিফুল ইসলামের পিতা রেজাউল ইসলাম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার ৫ মে সকালে রংপুর আদালতে একটি হত্যা মামলায় ফিরোজ শাহ্ ওরফে মার্ডার ফিরোজ গ্যাংয়ের এবং পাঠান পাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যরা অপর মামলায় হাজিরা দিতে যান। আদালত চত্বরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। ফিরোজের নেতৃত্বে মমিনুল গ্রুপের ওপর মমিনুল সহ কয়েকজনের উপর হামলা চালান।পরে ঘটনাস্থলে সাময়িকভাবে মীমাংসা করা হয়।আদালত থেকে ফেরার পর বদরগঞ্জে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে খুঁজতে থাকে। আম্বিয়ার মোড় নামক এলাকায় থাকা ভ্যানচালক আরিফুলকে একাই পেয়ে ফিরোজ গ্রুপের সদস্যরা ভ্যানচালক আরিফুলকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরের স্থানীয় লোকজন জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগ চিকিৎসক ডাঃ যাদোন্দ্রো নাথ মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন জামাল বাদশা নামের এক যুবক। পরে পুলিশ তাকেই গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পর রাতেই বদরগঞ্জ থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যা মামলার দু'জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ভ্যানচালক আরিফুলের হত্যাকান্ডের পরপরই রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, সুশান্ত চন্দ্র রায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সনজয় ‍কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মামলার ঘটনাস্থল পরিদর্শনে তদন্তের অগ্রগতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এদিকে থানায় খোঁজ নিয়ে জানা যায়, ফিরোজ শাহ্ (ওরফে) মার্ডার ফিরোজের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ মোট ১১ টি মামলা রয়েছে।

অপরদিকে বুধবার দুপুরে লাশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, হত্যার ঘটনাটি নৃশংস ও পরিকল্পিত। ঘটনার পরও প্রকৃত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, গতকাল আরিফুল ইসলামকে হত্যাকাণ্ডের পর আসামিরা পলাতক রয়েছে। এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.