× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ বোতল এস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৭ মে ২০২৬, ০৮:৩৫ এএম

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য Eskuf Cough Syrup সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে নীলফামারী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাপড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতিব চাপড়া (সরদারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নারী পুলিশের সহায়তায় মোছাঃ সোনালী বেগম ওরফে সোনাই (৩৫)-কে আটক করা হয়।

এসময় ধৃত আসামির হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৬ বোতল অবৈধ Eskuf Cough Syrup উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদকগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত সোনালী বেগম দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ ও পাইকারি এবং খুচরা বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্থানীয়ভাবে একটি মাদক চক্রের সক্রিয় সদস্য বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা (নং-১৮, তারিখ: ০৬/০৫/২০২৬, জিআর নং-১৬৭/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নীলফামারী জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সরবরাহ চক্রকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার এবং যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.