× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে সরকারি চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।

০৭ মে ২০২৬, ১৭:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগষ্ট পতন হয় শেখ হাসিনা ও তার সরকারের। তার পতনের প্রায় দুই বছর পরেও কুষ্টিয়ার দৌলতপুরে ভালনারেবল ইউমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

চলতি বছরের এপ্রিল ও মে মাসে উপজেলা খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদে দুস্থ নারীদের বিতরণের জন্য দেওয়া চালের বস্তায় এ স্লোগান লেখা দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ হতে ভালনারেবল ইউমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় গত পাঁচই-মে মঙ্গলবার দুস্থ নারীদের মাঝে চাল বিতরণের সময় বস্তার গায়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’স্লোগানটি দেখা যায়।রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় দুই বছর পর সরকারি চালের বস্তায় এমন স্লোগান দেখে স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে চাল বিতরণ কাজে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, মেম্বার ও ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

জানতে চাইলে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত হোসেন জানান, ইউনিয়নে এই কর্মসূচির আওতায় ১০১জন নিবন্ধনকৃত নারীকে প্রতিমাসে বিনামূল্যে ৩০কেজি করে চাল দেওয়া হয়। উপজেলা খাদ্য গুদাম থেকে আমরা যেমন চালের বস্তা পেয়েছি ঠিক তেমনটিই বিতরণ করেছি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গুদাম থেকে চাল সরবরাহের সময় পুরনো নাম বা স্লোগান থাকলে তা মুছে দেওয়ার নির্দেশনা ছিল। তারপরও অজান্তে কিছু বস্তায় পূর্বের নাম থেকে যেতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.