× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে ১০ নং নরোত্তমপুরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

​মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

০৯ মে ২০২৬, ১৩:২৯ পিএম

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল"—এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর বেগমগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট। 

শুক্রবার ( ৮ মে) বিকেলে উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। যেখানে মুখোমুখি লড়াইয়ে নামে স্থানীয় সিনিয়র ও জুনিয়র ফুটবল একাদশ।

মাঠের লড়াইয়ে একদিকে ছিল অভিজ্ঞ সিনিয়র দল, আর অন্যদিকে তারুণ্যের শক্তিতে উজ্জীবিত জুনিয়র একাদশ। দুই দলের এই লড়াই দেখতে স্থানীয় মাঠে ভিড় জমান শত শত ক্রীড়ামোদী মানুষ।

​ক্রীড়ামোদী পারভেজ ও রাব্বির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব নেতা জহিরুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিক উল্লা পাঠোয়ারী।

​টুর্নামেন্টের উদ্বোধন করেন বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তফন, উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নুর নবী স্বপন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াব, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কবির আহম্মদ,একটা অ সাউথ আফ্রিকা  প্রবাসী নিজাম উদ্দিন।

প্রধান অতিথি এসময় বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন নিয়মিত করার মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফুটবলকে আবারও জনপ্রিয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​খেলায় সিনিয়রদের কড়া রক্ষণভাগ ভেদ করে জয় ছিনিয়ে নেয় জুনিয়ররা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই আয়োজনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.