× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে রংপুরে বিভাগীয় সমাবেশ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০৯ মে ২০২৬, ১৫:৫৬ পিএম

শ্রমিকদের কর্মঘন্টা ও ন্যায্য মজুরী নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবী জানিয়ে রংপুরে বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। 

শনিবার (৯ মে) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. আতিকুর রহমান। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. জিয়াউল হক, কেন্দ্রীয় সদস্য আবুল হাসেমসহ অন্যরা।

প্রধান অতিথি অ্যাড. আতিকুর রহমান বলেন, সরকার বিভিন্ন সহায়তা কার্ডের কথা বলে শ্রমিকদের যৌক্তিক দাবীকে উপেক্ষা করে দায়সারা গোছের কর্মসূচী বাস্তবায়ন করছে। শ্রমিকরা কোন দয়া পেতে চায় না, তাদের অধিকার নিশ্চিত করা হোক। শ্রমিকরা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। আমরা চাই শ্রমিক পরিবারের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রেখে তাদের রেশনের ব্যবস্থা করা, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মহীন শ্রমিকদের অর্থ সহায়তা দেয়া হোক। সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ফ্যামিলি কার্ড দিয়ে কোন কাজ হবে না।

তিনি আরও বলেন, চব্বিশে গণঅভ্যূত্থান হয়েছে বৈষম্যমুক্ত জাতি গঠনে। অথচ দেশের প্রতিটি সেক্টরে বৈষম্য রয়ে গেছে। সরকারী চাকুরীতে প্রথম গ্রেডের সাথে দশম গ্রেডের আকাশ-পাতাল পার্থক্য। আমরা জেনেছি অন্তবর্তীকালীন সরকার নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য যে বাজেট রেখে গিয়েছিল সেটি বর্তমান সরকার ফ্যামিলি কার্ডে খরচ করছে। আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.