গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মেদির হাওড় পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ফসল হারানো কৃষকদের খোঁজখবর নেওয়া এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া। পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন।
এসময় কৃষিমন্ত্রী বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত একজন কৃষকও যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা, বীজ ও সার সহায়তা দেওয়া হবে। মৎস্য খামারিদেরও ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।"
কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী মহোদয় মেদির হাওড় পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান, এমপি, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, মৎস্য অফিসারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।