ফেনীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম,এ খালেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।
কবিকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংস্কৃতিক সংগঠক শামীম পাটোয়ারী। প্রবন্ধ নিয়ে আলোচনা করেন ফেনী সরকারি কলেজের প্রভাষক মো: মাহবুবুল আলম। আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।