বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া। কাবিনের টাকা পরিশোধের অজুহাতে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে স্বামীকে হয়রানীর অভিযোগ। প্রতিকারের আসায় দেড় বছর ধরে জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে স্বামী।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের আব্দুল হালিম বিশ্বাসের ছেলে মোঃ হুসাইন বিশ্বাসের সাথে ২০২৪ সালের ৭ নভেম্বর দিঘলিয়ার সেনহাটি গ্রামের আফজাল হোসেনের কন্যা ফাতেমা খাতুন নিপার বিয়ে হয়। এদিকে বিয়ের বাসর রাতেই কাবিননামার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরের দিনই দু’জনই পৃথক হয়ে যায়। কাবিনের মোটা অংকের টাকাকে কেন্দ্র করে নব-দম্পত্তির বিরোধ ইতিমধ্যে দেড় বছর পার হয়েছে। ২০২৫ সালের ১০ এপ্রিল তারিখে খুলনার আদালতে যৌতুকের দাবী নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে নিপা।
এ বিষয় ভুক্তভোগী স্বামী হুসাইন বিশ্বাস জানান, ‘৫০ হাজার টাকার কাবিন সুচতুর নিপা ৫ লাখ টাকা বানিয়েছে। অসৎভাবে কাবিনের টাকা আদায়ের জন্য এবং আমার সাথে সংসার করবে না তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা করেছে।’ বিষয়টি মিমাংসার জন্য ডুমুরিয়া থানা, দিঘলিয়া থানা, সেনহাটি ইউপি কার্যালয়সহ বিভিন্ন জনের নিকট দারস্থ হলেও সেখানে আপোষ-মিমাংসায় ব্যর্থ হয়েছেন হুসাইন। এ বিষয়ে স্ত্রী ফাতেমা খাতুন নিপা জানান, ‘হুসাইন আমার জীবনকে ধ্বংস করেছে। প্রথম পুরুষ হিসেবে তাকেই আমি গ্রহন করেছিলাম। আমি চাকরি করি তাই টাকার লোভে সে আমাকে বিয়ে করে।