× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন: ‎সভাপতি-জিয়াউদ্দিন, সেক্রেটারি -পিপুল

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১০ মে ২০২৬, ১৪:৪৪ পিএম

‎ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ মিস্টার এবং সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন। ‎শনিবার রাত ১০টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: জহির উদ্দিন।

‎এর আগে একই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

‎এ নির্বাচনে ২৭টি শাখার আওতায় এক হাজার ৮৬০ জন ভোটারের মধ্যে এক হাজার ৬৮৫ জন ব্যবসায়ী ভোট প্রদান করেন। ভোটের হার ছিল ৯০.০১%।

‎অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ ভূঁঞা ও দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ও জিয়া উদ্দিন। কোষাধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হাসান ও সাইদুল মিল্লাত, প্রচার সম্পাদক ইফতেখার রাশেদ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, ধর্ম সম্পাদক দীপক চন্দ্র পাল ও ওমর ফারুক।

‎‎নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. নাছির উদ্দিন খোকন, ওমর ফারুক সজিব, কাজী শাহ আলম রিপন, মনির উদ্দিন, হাজী মো. আইয়ুব, কামরুল জামান মজুমদার, মো. শাহ আলম, ওসমান গণি রাসেল, আরিফ মোহাম্মদ, মো. সাইফুল ইসলাম ও মোশাররফ হোসেন মুরাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.