× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)

১০ মে ২০২৬, ২১:৪৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।  রবিবার (১০ মে) বেলা ৩টার দিকে মধুমতী নদীর ঘাঘা এলাকায় এ ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী সীমা খানম পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে , সীমা তার নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের  একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে এবং সোমবার সকালে খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান এই কর্মকর্তা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.