× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী-নওগাঁ মহাসড়কে সওজের উচ্ছেদ অভিযান

রাজশাহী ব্যুরো

১০ মে ২০২৬, ২২:২৮ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ  দোকানঘর ও দখল হওয়া অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ । রোববার (১০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক। অভিযানে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা তিনটি এক্সেভেটর মেশিন দিয়ে পর্যায়ক্রমে অপসারণ করা হয়। 

সরকারি জমি অবৈধভাবে দখলে নিয়ে যারা স্থাপনা ও দোকানঘর নির্মাণ করেছিলেন তাদের হট্টগোল ও সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই সড়ক নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.