× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লজিইডিতে ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

১১ মে ২০২৬, ১৫:৪৪ পিএম । আপডেটঃ ১১ মে ২০২৬, ১৫:৫০ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত ই-লানিং কনটেন্ট ডেভেলপমেন্ট তৈরি বিষয়ক ইনসেপশন ১১ মে সোমবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মো. আজহারুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই ইনসেপশন কর্মশালার মাধ্যমে আমরা এমন মানসম্পন্ন কনটেন্ট তৈরি করতে চাই যা প্রান্তিক পর্যায়ের কর্মীদেরও ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষিত করে তুলবে।

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেড এর কনটেন্ট ডেভেলপার মোঃ ইমরান হোসেন, মোঃ মিজানুর রহমান ও এজিএম মো. শরিফুল ইসলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের উপস্থাপনা তুলে ধরেন। 

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, সৈয়দা আসমা খাতুন, মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, মো. গোলাম মওলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আখতার হোসেন ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.