× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরের চরাঞ্চলের মুক্তিপল্লি এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন

মো. তুহিন ফয়েজ

১১ মে ২০২৬, ১৭:১১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের চরাঞ্চলের মুক্তিপল্লি এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে ৷

সোমবার  (১১ মে )সকালে  উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের জনতা বাজার ট্রলার ঘাট থেকে মুক্তিপল্লি আসা-যাওয়া যাত্রীদের দুর্ভোগ কমাতে ও তাদের উন্নত সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে এই যাত্রী ছাউনির নির্মাণ করা হচ্ছে ৷

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক, সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির,শ্রমিকদলের নেতা মো. শাহআলম, কৃষকদলের নেতা মোশারফ হোসেনসহ এলাকার গন্যামন্য ব্যাক্তিবর্গ ৷

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বলেন, যাত্রীদের রোদ বৃষ্টি মুক্ত স্বাস্থ্য সুরক্ষা আসার সুবিধার্থে এ যাত্রী ছাউনির শেডটি নির্মাণ করা হচ্ছে। এ যাত্রী ছাউনি নির্মাণে যাত্রীদের দুর্ভোগ কমবে এবং তাদের খেয়া পারাপার স্বাচ্ছন্দ্যময় হবে। যেখানে তারা বিশ্রাম নিতে পারবে বৃষ্টি বা রোদ থেকে রক্ষা পাবে ৷

এদিকে যাত্রী ছাউনি নির্মাণে খুশি চরাঞ্চলবাসী ৷ তারা জানান, এই যাত্রী ছাউনি নির্মাণ হলে আমরা রোদ- বৃষ্টি হতে রক্ষা পাবো এই নদী পারা- পারের সময় ট্রলারের জন্য ঘটে রোদের মধ্য আমাদের দীর্ঘ সময় দারিয়ে থাকতে হয় বৃষ্টি আসলেও আমাদের বৃষ্টির পানিতে বিজতে হয় এই যাত্রী ছাউনি নির্মাণ হলে রোদ- বৃষ্টি হতে রক্ষা পাবো এবং এখানে আমরা বিশ্রাম নিতে পারবো যাত্রী ছাউনি নির্মাণে আমরা খুশি ৷ যাদের প্রচেষ্টায় এই যাত্রী ছাউনি নির্মাণ হচ্ছে আমরা চরাঞ্চলবাসী তাদেরকে ধন্যবাদ জানাই ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.