মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বড়লেখা সরকারি কলেজ শাখা। সোমবার (১১ মে) কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি মুহসিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, উপজেলা উত্তর শাখার সভাপতি নোমান আহমদ এবং বড়লেখা শহর শাখার দাওয়াহ সম্পাদক মো. কলিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু বক্কর, দেলোয়ার হোসাইন রাহিব, আরাফাত আহমদ, ইসমাইল হোসেন তালহা, সাইফুর রহমান, তায়েফ আহমদ, মাহফুজুর রহমান, নাহিদ আহমদ, ফারহান আহমদসহ কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে আগত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।