× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

১১ মে ২০২৬, ১৭:১৮ পিএম

মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছেন জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে শাহীন মৃধা-(৪০), একই এলাকার জাহাঙ্গীর সরদারের স্ত্রী নাজমা বেগম-( ৫৪) ও নাজমা বেগমের ছেলে দীন ইসলাম-(২০)। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। 

এ ব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বলেন, অভিযান চালিয়ে কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকা থেকে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ টাকাসহ প্রায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.