ছবি: সংবাদ সারাবেলা।
মাতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে উদ্যাপনের লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক ‘তারা’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’।
১০ মে ২০২৬ ঢাকায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মা দিবস উদ্যাপন করে প্রতিষ্ঠান দুটি। এই উদ্যোগের মাধ্যমে ঢাকায় প্রথমবারের মতো সূচনা হলো ‘মাদার্স মার্কেট’-এর। যেসব অদম্য নারীরা পরিবার সামলানোর পাশাপাশি ব্যবসা গড়ে তুলে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখছেন, তাদের সম্মান জানিয়ে এই উদ্যোগের আয়োজন করা হয়।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা মায়েরা, কর্পোরেট ব্যক্তিত্ব, অতিথি, দর্শনার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘মাদার্স মার্কেট’, যেখানে ৩০টি নারী-নেতৃত্বাধীন ব্র্যান্ড তাদের হস্তশিল্প, ফ্যাশন পণ্য, আর্টিসানাল ফুড, হাতে তৈরি গয়না, গৃহসজ্জা-সামগ্রী, মোমবাতি, বাসায় তৈরি সংরক্ষিত খাদ্যপণ্যসহ নানা সৃজনশীল ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে। এই আয়োজন উদ্যোক্তা মায়েদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার মাধ্যমে নিজেদের প্রোডাক্ট এবং অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করার সুযোগ পান।
‘সেলিব্রেটিং প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই উদ্যোগটি একইসঙ্গে পরিবার, ক্যারিয়ার এবং উদ্যোক্তা জীবন সামলানো মায়েদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং পরিবর্তন আনার ক্ষমতাকে বিশেষভাবে তুলে ধরেছে।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের হিউম্যান রিসোর্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ সেশনে ‘ব্যালেন্সিং বিজনেস অ্যান্ড মাদারহুড’ নিয়ে একটি প্রাণবন্ত প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এই সেশনে ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট কর্পোরেট ও পেশাজীবী নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন তাসলিমা জাইগিরদার, এক্সিকিউটিভ ডিরেক্টর – এইচআর, পেট্রোম্যাক্স এলপিজি, এসএইচভি এনার্জি বাংলাদেশ; ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ফাউন্ডিং পার্টনার, লিগ্যাল কাউন্সেল; অনামিকা ভক্ত, সিনিয়র ডিরেক্টর, টেকনিক্যাল রেগুলেশনস অ্যান্ড কমিউনিকেশনস, কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশন, রবি আজিয়াটা পিএলসি; এবং তপতি বোস, হেড অব রিটেইল ডিপোজিটস অ্যান্ড ইনিশিয়েটিভস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, ব্র্যাক ব্যাংক।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ‘ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’-এর মাধ্যমে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা মা ও নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
এ বছর ‘ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’-এ সম্মাননা অর্জন করেন ফারজানা শেখ শুমি, ফাউন্ডার অ্যান্ড চেয়ারপারসন অব শুমিস হট কেক লিমিটেড; ফারজানা রহমান বেনু, ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড অব হিউম্যান রিসোর্সেস, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল; সায়মা শওকত, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স; এবং আনজুমানআরা শিলা। এছাড়াও ‘মাদার্স মার্কেট’ থেকে একজন সফল নারী উদ্যোক্তাকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উদ্যোগটি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ‘তারা’, আগামী ও প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি সম্পৃক্ততাকে উৎসাহিত করতে এমন অর্থবহ প্ল্যাটফর্ম তৈরির প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
‘দ্য মাদারহুড মুভমেন্ট’ আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর ‘জার্নি টু টুমরো’ প্রতিশ্রুতির প্রতিফলন। এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং এমন সব অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করে, যা অর্থবহ ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে সহায়ক।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
