× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে স্বাধীনতা প্রকল্পের ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১১ মে ২০২৬, ২১:৩২ পিএম

‎ফেনীতে স্বাধীনতা প্রকল্পের ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১১ মে) সকালে শহরের মিজান রোডের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

‎উক্ত প্রকল্পের আওতায় চট্রগ্রাম বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক ফারজানা আহমেদ অহনা ও ফারহান ইখতিদার চৌধুরী যৌথভাবে সেশন পরিচালনা করেন। ‎ওরিয়েন্টেশনে ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

‎এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের প্রত্যাশী সংগঠনের প্রোগ্রাম অফিসার মাখনুন সুলতানা, দৈনিক সংবাদ সারাবেলার ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব।

‎উল্লেখ যে, এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (Misinformation), অপতথ্য (Disinformation) এবং বিদ্বেষপ্রবণ তথ্য (Hate Speech) সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি এসবের সামাজিক ও ব্যক্তিগত প্রভাব সম্পর্কেও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

‎এছাড়াও ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ এবং TFGBV (Technology Facilitated Gender-Based Violence) বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। অংশগ্রহণমূলক আলোচনা ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সহজ ও কার্যকরভাবে উপস্থাপন করা হয়।

‎স্বাধীনতা প্রকল্পটি মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) দ্বারা বাস্তবায়িত, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দ্বারা পরিচালিত এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা অর্থায়িত।  মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং অনলাইন সুরক্ষার প্রসারে তরুণ ও সম্প্রদায়কে সম্পৃক্ত করতে বাংলাদেশ জুড়ে মোট ৮টি নারী অধিকার সংস্থা (WRO) কাজ করছে।

‎প্রোগ্রামে টিমওয়ার্কভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

‎তরুণদের জন্য নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.