× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী)

১১ মে ২০২৬, ২১:৩৫ পিএম । আপডেটঃ ১১ মে ২০২৬, ২২:৫৪ পিএম

ফেনীর দাগনভূঞায় অপহরণের দু’দিন পর ১৮ মাস বয়সী শিশু হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।হাসানের বাবা তারেক রহমান তারা চাঁদপুরের বাসিন্দা। তারা দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আমানুল্লাহপুর দাসপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের মা নিপু বলেন, শনিবার দুপুরে আমার ছেলে উঠানে খেলতে যায়। পরে আমরা তাকে অনেক খোঁজাখুজি করেও পাইনি। পরে থানায় জিডি করেছি। হাসান নিখোঁজ হওয়ার পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অপহরণকারীরা প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ফোন কল পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। আমরা টাকা দিতে রাজিও হয়েছিলাম। পরে দেখি তাদের ফোন বন্ধ। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ ফজলুল আজিম নোমান বলেন, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ধারণা করছি ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.