× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফৌজদারহাটে মোবাইল কোর্ট অভিযান: দালাল আটক, ফার্মেসিকে জরিমানা

১২ মে ২০২৬, ১২:১৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (BITID) এলাকায় সোমবার (১১ মে ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়, চট্টগ্রাম এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি।

অভিযান চলাকালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দালাল চক্রের এক সদস্য মো. বাবলু (৫০) (পিতা: মৃত এমরান সওদাগর, সাং—সিডিএ মার্কেট, থানা—পাহাড়তলী, জেলা—চট্টগ্রাম) কে আটক করা হয়। তবে আটক ব্যক্তির স্বীকারোক্তি মোবাইল কোর্টের আওতাভুক্ত না হওয়ায় তাকে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশ ও বিআইটিআইডি কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে প্রতিষ্ঠান সংলগ্ন "আর জাহান ফার্মেসী" নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইকবাল (পিতা: কামাল উদ্দীন), সাং—ফৌজদারহাট কে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.