× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

১২ মে ২০২৬, ১৮:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ সুপারিশ করেছে। এ সুপারিশ আগামী ২৯ জুন ২০২৬-এ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০২৫ অর্থবছরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর পরবর্তী নিট মুনাফা করেছে ৯৫.১৫ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪.৬৯ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৪.৯৭ টাকা। একই সঙ্গে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৪ সালের ৪৬.৩০ টাকা থেকে বেড়ে ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ৪৯.৫৫ টাকায়। ডিবিএইচের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) ২০২৫ সালের ডিসেম্বর শেষে ৩০.৪৬ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ৯.৮ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ৩০ বছর ধরে দেশে প্রায় ৬৩ হাজারের বেশী পরিবারকে ১৭,৬০০ কোটি টাকার অধিক গৃহঋণ প্রদান করেছে।

ডিবিএইচ বর্তমানে দেশের সকল বিভাগীয় শহরসহ ১৭টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা প্রদান করছে। ডিবিএইচের খেলাপী ঋণের পরিমান ১ শতাংশের কাছাকাছি এবং প্রতিষ্ঠানটি গত ২০ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA) রেটিং অর্জন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.