''মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থেলাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন'' এ শ্লোগানে ২০১৫ইং সনের ১২মে প্রতিষ্ঠা লাভ করে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব। মূলত রক্তদান নিয়ে সংগঠনটির সদস্যরা তাদের কাজ শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন মানবিক কাজে তাদের অগ্রযাত্রা সফলতার সহিত অব্যাহত রেখে চলছে। ১১ বছর পেরিয়ে ১২ মে ২০২৬ইং তারিখে লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব”-এর ১ যুগে পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকাল ৪ টায় রামগঞ্জ থানা রোডস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক ও সাবেক প্রেসক্লারের সভাপতি মাহমুদ ফারুক।
“মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১২ মে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা এ পর্যন্ত ৭ হাজারের বেশি ব্যাগ রক্ত সংগ্রহ ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করেছেন।
১ যুগে পদার্পণ উপলক্ষে ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে দুইজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়,এর মধ্যে একজন করোনাযোদ্ধা রেশমা যিনি করোনাকালীন সময়ে রামগঞ্জে লাশ দাফন টিমের একমাত্র নারী সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে লাশ দাফন, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা, খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা,হুইলচেয়ার বিতরন, গাছের চারা রোপণ, ছাতা বিতরণসহ নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করেন বক্তারা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশন এর সহ-সভাপতি ও ক্লাবের সদস্য মনির হোসেন বাবুল,আবদুর রহমান ব্যাপারী,রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন,রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, রামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সদস্য ও আগামীর সময় প্রতিনিধি রায়হানুর রহমান, ক্লাবের সদস্য মাওলানা এমরান হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, রেদোয়ান নাঈম, মোঃ তারেক, আকবর হোসেন, পারবেজ হোসেন সহ সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
