× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে হীরা-১৫ জাতের হাইব্রিড ধানের মাঠ দিবস পালিত

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

১৩ মে ২০২৬, ১৩:৩৮ পিএম

স্বচক্ষে দেখুন,বিচার করুন, সিদ্ধান্ত নিন এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে)  কুড়িগ্রাম সদর উপজেলার চৈতার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের আয়োজনে মাঠ দিবস করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন,সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম,টেরিটোরি ম্যানেজার কৃষিবিদ সালেহ উল ইসলাম,স্থানীয় ডিলার লোকমান হাকিম লোমান,কৃষক বাবুল শেখ প্রমুখ। মাঠ দিবসে প্রায় দুশতাধিক কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন। 

মাঠ দিবসে বক্তারা জানান,জেলার ৯টি উপজেলায় প্রায় ৫হাজার কৃষক প্রায় ২হাজার ৫শ বিঘা জমিতে হীরা-১৫ জাতের হাইব্রিড ধান রোপন করে। এলাকা ভেদে গড়ে বিঘা প্রতি কৃষকের প্রায় ১২হাজার টাকা ব্যয়ে ফলন হয়েছে বিঘা প্রতি ৩৫মণ ধান পেয়েছে। বর্তমান বাজার দরে কৃষক ১৬ হতে ১৭হাজার টাকা লাভ করছে। হীরা-১৫ জাতের হাইব্রিড ধান ব্লাস্ট রোগমুক্ত থাকায় ধানের চিটা কম হয়।এই ধানের চাল চিকন ও সুস্বাদু ভাত হওয়ায় এর চাহিদা কৃষকদের মাঝে বাড়ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.