× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে প্রবাসির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৩ মে ২০২৬, ১৪:০৬ পিএম

ঢাকার দোহার উপজেলায় কাটাখালী কবরস্থান সংলগ্ন এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পরিবারের কেউ হতাহত না হলেও বাড়িটির প্রায় লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, বৈদ্যুতিক মিটার শর্টসার্কিট অথবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা।  মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাই প্রবাসী সেলিম (৪৪)। তাঁর পিতার নাম মৃত আবুল খায়ের। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে সেলিমের স্ত্রী জুথি আক্তার (৩৫), ছেলে ইয়ামিন (১২), শিশু কন্যা সামিয়া (৫) এবং শাশুড়ি জবেদা বেগম (৫২) অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান। তবে চোখের সামনেই পুড়ে যায় তাদের বসতঘর।

পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে সবমিলিয়ে তাদের আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর পরিবারটি এখন খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্ত এই প্রবাসী পরিবারটিকে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.