× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু

সিংড়া (নাটের) প্রতিনিধি

১৩ মে ২০২৬, ১৪:৩২ পিএম

নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং শুকাস ইউনিয়নের শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গ্রামের বিভিন্ন এলাকায় গামছা বিক্রি করছিলেন। একপর্যায়ে তিনি শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে আলামিন (৩৫) নামের এক ব্যক্তির বাড়ির বারান্দায় এসে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে শরীর কাঁপুনি দিয়ে মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.