× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকে দেওয়া যাবে কর্ণফুলী গ্যাস বিল

১৩ মে ২০২৬, ১৯:২০ পিএম

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গ্রাহকদের বিল পরিশোধ আরও সহজ করতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে এখন থেকে ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা ও উপশাখার পাশাপাশি ঘরে বসেই অনলাইনে গ্যাসের বিল পরিশোধ করা যাবে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে কর্ণফুলী গ্যাসের কর্পোরেট ও সাধারণ গ্রাহকরা গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। এছাড়াও বিল সংগ্রহের তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করতে কর্ণফুলী গ্যাসের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করবে ব্যাংকটি, যা কার্যক্রমে দক্ষতা ও হিসাব সমন্বয়ে নির্ভুলতা নিশ্চিত করবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রায় ৬ লাখ ২০ হাজার গ্রাহক এখন আরও দ্রুত ও সুবিধাজনকভাবে ডিজিটালি বিল পরিশোধ করতে পারবেন। এটি লেনদেন পর্যবেক্ষণ ও প্রক্রিয়াকরণ দক্ষতাও বৃদ্ধি করবে।

এছাড়াও কর্পোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ এবং রিটেইল গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপের মাধ্যমেও গ্যাস বিল পরিশোধ করা যাবে। 

গত ৫ মে ২০২৬ চট্টগ্রামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কোম্পানি সেক্রেটারিয়েট বিভাগের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) কবির উদ্দিন আহম্মদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির বিষয়ে প্রকৌশলী মো. সালাহউদ্দিন বলেন, “ব্র্যাক ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, ডিজিটাল সক্ষমতা ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রযুক্তিনির্ভর ও সহজতর বিল সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই অংশীদারিত্ব গ্রাহকসেবার মান আরও উন্নত করবে বলে আমরা আশাবাদী।” 


ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম বলেন, “বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহকদের জন্য ইউটিলিটি বিল পরিশোধ সেবা আরও সহজ ও আধুনিক করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.