× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলীয় পরিচয়ের চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ: সেলিম ভুঁইয়া এমপি

মো. তপন মিয়া সরকার, হোমনা

১৩ মে ২০২৬, ২০:৩০ পিএম

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্ভুক্ত মোট ৯১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। 


তিনি প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, বিএনপি একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি গণতন্ত্রের দল মানুষের অধিকার ও দেশ পুনর্গঠনের সংগ্রামের প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বারবার বলেছেন জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের শক্তি। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ তাই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আঃ লতিফ, যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (ভিপি রাজা), যুগ্ম আহ্বায়ক শেফালী বেগম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।

আরোও বক্তব্যে রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায় সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.