× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকির পায়রা নদীতে ২ কেজির ইলিশ, খুশিতে আত্মহারা জেলে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

১৪ মে ২০২৬, ১৫:০৯ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে দীর্ঘদিন পর ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাসিয়া গ্রামের জেলে খলিল মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় বাজারে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে পায়রা নদীতে জাল ফেলেন খলিল মাঝি। জাল তোলার সময় অস্বাভাবিক ভার অনুভব করলে তিনি বিস্মিত হন। পরে জালে বড় আকৃতির একটি ইলিশ দেখতে পান। ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২ কেজি।

এত বড় ইলিশ পেয়ে জেলে খলিল মাঝি আনন্দ প্রকাশ করে বলেন, বহুদিন ধরে নদীতে মাছ ধরি, কিন্তু এত বড় ইলিশ আগে পাইনি। মাছটি বিক্রি করে ভালো দাম পেয়েছি।

স্থানীয় জেলেরা জানান, পায়রা নদীতে বড় ইলিশ এখন খুব কমই ধরা পড়ে। দীর্ঘদিন পর এমন বড় মাছ পাওয়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন। তাদের ধারণা, নদীর পরিবেশ ও নাব্যতা অনুকূলে থাকায় আবারও বড় ইলিশের দেখা মিলতে শুরু করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.