× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামে শিশুমৃত্যুতে দায়ীদের শাস্তি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৪ মে ২০২৬, ১৯:৩৬ পিএম

হামের টিকা প্রক্রিয়ার অনিয়মে চারশোর অধিক শিশুমৃত্যুর জন্য দায়ীদের শাস্তি প্রদান, শিশুমৃত্যু রোধে কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাম ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (১৪ মে)  দুপুর ৩টার দিকে শহরের চৌমুহনা এলাকার টিসি মার্কেট সংলগ্ন সংগঠনটির জেলা কার্যালয়ের সামনের সড়কে বৃষ্টি উপেক্ষা করে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

শহর শাখার আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

সমাবেশে বক্তারা বলেন,"বৈরী আবহাওয়া থাকায় চৌমুহনার পরিবর্তে আমরা আজকে আমাদের কার্যালয়ের নিচে দাঁড়িয়েছি। চিকিৎসা ব্যবস্থার অবহেলায় হামে আক্রান্ত হয়ে চারশোর অধিক শিশুর মৃত্যু হয়েছে। আগে থেকে শিশু মৃত্যু রোধে অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা না কিনে বরং নিজেদের খেয়াল খুশি মতো সরকার পরিচালনা করেছেন। 

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস উনার টেক্স মওকুফ করা, গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণ সেন্টার উন্নয়নে ব্যবস্থা ছিলেন। ব্যর্থ এই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে শিশুমৃত্যুর জন্য দায়ী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচনের ৩দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার করে যাওয়া দেশের কৃষি, শিল্প এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংসের লক্ষ্যে আমেরিকার সাথে সম্পাদিত বৈষম্যমূলক গোলামী চুক্তি হয়েছে, হাম মোকাবেলার থেকে বর্তমান সরকার এই চুক্তি বাস্তবায়ন করতে ব্যস্ত। বিএনপি সরকার সেই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে বিমান কেনার জন্য ৩৫ হাজার টাকা ব্যয়ের চুক্তি স্বাক্ষর করেছেন। প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, এই মূহুর্তে বিমান কিনার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে হামে শিশুমৃত্যু রোধ করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা। 

তারা বলেন, সংসদে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশপন্থী একমাত্র রুমিন ফারহানা ব্যাতিত আর কেউ বাতিলের দাবি তুলেন না। বরং বিএনপি-জামায়াত এবং এনসিপি সবাই বাংলাদেশপন্থা বাদ দিয়ে মার্কিনপন্থা অবলম্বন করছেন। যাদের গাফিলতিতে হামে এতো শিশুমৃত্যু তাদের বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশের কৃষি-শিল্প ও বাণিজ্য ধ্বংসকারী গোলামীর মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করারও দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.