× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন তোফায়েল আহম্মেদ

১৫ মে ২০২৬, ২০:১৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাঁচআনি মিঞাবাড়ির কৃতি সন্তান তোফায়েল আহম্মেদ।

গত ১৪ মে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. মজিবুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

তোফায়েল আহম্মেদ সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, গ্রামের একজন পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

এদিকে, তোফায়েল আহম্মেদকে সভাপতি মনোনীত করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.