× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জাতীয় ছাত্রশক্তির নেতা মজনু মিয়ার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

১৬ মে ২০২৬, ১২:৩৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে মা মনজুরা বেগম ও ছোট ভাই রঞ্জু মিয়াকে সঙ্গে নিয়ে ধান কাটছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তার শরীরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।

তার এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, মজনু মিয়া একজন ভদ্র ও কর্মঠ তরুণ ছিলেন এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.