× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই তরুণের মানবতায় নীড়ে ফিরলো দুই পাখির ছানা

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

১৬ মে ২০২৬, ১২:৪৫ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-কামিনীগঞ্জ বাজারে এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনার জন্ম দিয়েছেন দুই তরুণ। একটি মরা গাছের ডাল ভেঙে পড়ে যেখানে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, সেখান থেকেই শেষ পর্যন্ত রক্ষা পায় দুটি অসহায় বসন্ত বৌরি পাখির ছানার জীবন। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বাজারের ব্যস্ত সড়ক দিয়ে এক পথচারী যাওয়ার সময় হঠাৎ মাথার উপর থেকে একটি শুকনো গাছের বড় ডাল ভেঙে পড়ে।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পথচারী। ঘটনাস্থলের আশপাশে তখন আরও বহু লোকজন ও যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস অবস্থান করছিল। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যেই উপস্থিত লোকজন দেখতে পান, ভেঙে পড়া ডালের ভেতরে দুটি ছোট পাখির ছানা ছটফট করছে। বয়স খুব কম হওয়ায় ছানাগুলো নিজেরা নড়াচড়া করতেও পারছিল না। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আর বাঁচানো সম্ভব হবে না।

ঠিক সেই সময় এগিয়ে আসেন দুই তরুণ জুবের আহমদ ও মাইক্রোবাস চালক আব্দুল কালাম। তারা পরিস্থিতি দেখে দ্রুত ছানাগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। এসময় আরও আবেগঘন দৃশ্য দেখা যায়, মা পাখিটি বারবার মুখে খাবার নিয়ে এসে ছানাগুলোর পাশে ঘুরছিল। মা পাখির এই আকুতি ও অসহায় ছানাগুলোর অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। পরে জুবের ও কালামের পরামর্শে তাৎক্ষণিকভাবে একটি কৃত্রিম বাসা তৈরি করা হয়। ভেঙে যাওয়া বাসার কাছেই নিরাপদ স্থানে ছানাগুলোকে সেই নতুন বাসায় তুলে রাখা হয়, যাতে মা পাখিটি সহজেই তাদের খুঁজে পায়। স্থানীয়রা জানান, মানুষের ভিড়ের মধ্যেও দুই তরুণের এমন মানবিক ও সচেতন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজে উপস্থিত অর্ধশতাধিক মানুষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই বলেন, মানুষের মানবিকতা এখনো বেঁচে আছে বলেই এমন দৃশ্য দেখা যায়। ছোট দুটি প্রাণ বাঁচাতে যে মমতা তারা দেখিয়েছেন, তা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-কামিনীগঞ্জ বাজারে এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনার জন্ম দিয়েছেন দুই তরুণ। একটি মরা গাছের ডাল ভেঙে পড়ে যেখানে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, সেখান থেকেই শেষ পর্যন্ত রক্ষা পায় দুটি অসহায় বসন্ত বৌরি পাখির ছানার জীবন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বাজারের ব্যস্ত সড়ক দিয়ে এক পথচারী যাওয়ার সময় হঠাৎ মাথার উপর থেকে একটি শুকনো গাছের বড় ডাল ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পথচারী। ঘটনাস্থলের আশপাশে তখন আরও বহু লোকজন ও যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস অবস্থান করছিল। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মধ্যেই উপস্থিত লোকজন দেখতে পান, ভেঙে পড়া ডালের ভেতরে দুটি ছোট পাখির ছানা ছটফট করছে। বয়স খুব কম হওয়ায় ছানাগুলো নিজেরা নড়াচড়া করতেও পারছিল না। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আর বাঁচানো সম্ভব হবে না।

ঠিক সেই সময় এগিয়ে আসেন দুই তরুণ জুবের আহমদ ও মাইক্রোবাস চালক আব্দুল কালাম। তারা পরিস্থিতি দেখে দ্রুত ছানাগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। এসময় আরও আবেগঘন দৃশ্য দেখা যায়, মা পাখিটি বারবার মুখে খাবার নিয়ে এসে ছানাগুলোর পাশে ঘুরছিল।

মা পাখির এই আকুতি ও অসহায় ছানাগুলোর অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। পরে জুবের ও কালামের পরামর্শে তাৎক্ষণিকভাবে একটি কৃত্রিম বাসা তৈরি করা হয়। ভেঙে যাওয়া বাসার কাছেই নিরাপদ স্থানে ছানাগুলোকে সেই নতুন বাসায় তুলে রাখা হয়, যাতে মা পাখিটি সহজেই তাদের খুঁজে পায়। 

স্থানীয়রা জানান, মানুষের ভিড়ের মধ্যেও দুই তরুণের এমন মানবিক ও সচেতন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজে উপস্থিত অর্ধশতাধিক মানুষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

অনেকেই বলেন, মানুষের মানবিকতা এখনো বেঁচে আছে বলেই এমন দৃশ্য দেখা যায়। ছোট দুটি প্রাণ বাঁচাতে যে মমতা তারা দেখিয়েছেন, তা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.