× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাল্কহেড বন্ধে বেকার হাজারো শ্রমিক, দুশ্চিন্তায় ঈদ উদযাপন

মো. তুহিন ফয়েজ

১৬ মে ২০২৬, ১৩:৪২ পিএম । আপডেটঃ ১৬ মে ২০২৬, ১৪:৫৩ পিএম

বাল্কহেড মালিক ও শ্রমিকদের স্বার্থে বাল্কহেড বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহব্বান জানিয়েছেন শ্রমিকরা। জানা যায়,আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বালু বিক্রির মূল্যে বৃদ্ধি করার উদ্দেশ্যে ১৫মে ২০২৬ইং তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বালু বাহী বাল্কহেড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাল্কহেড মালিক সমিতির কিছু অসাধু ব্যবসায়ী যার কারনে হাজার হাজার বাল্কহেড শ্রমিক বেকার হয়ে পড়েছে।

একাধিক বাল্কহেড শ্রমিকরা জানান, আর মাত্র কয়েক দিন বাকী ঈদের এই মূহুর্তে  কিছু বাল্কহেড মালিক পক্ষ বাল্কহেড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমারা হাজার হাজার শ্রমিকরা বেকার হয়ে পড়েছি বাল্কহেড চালু না হলে আমরা পরিবার-পরিজন নিয়ে কিভাবে ঈদ করবো আমাদের সংসার চালাতেই কষ্ট হয়ে যাবে তাই আমরা মালিক পক্ষের কাছে অনুরোধ করবো বাল্কহেড বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন এবং বাল্কহেড চালু করুন। 

অনেক বাল্কহেড মালিকরা এই বাল্কহেড ব্যবসার প্রতি নির্ভরশীল। একাধিক বাল্কহেড মালিকের সাথে যোগাযোগ করলে তারা জানায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হঠাৎ করে বালু বাহী বাল্কহেড বন্ধ করে দিলে আমরা বাল্কহেড মালিক ও শ্রমিকদের  জন্য অনেক কষ্ট হয়ে যাবে। 

বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিয়াজী জানান, আমাদের কিছু বাল্কহেড মালিক ও শ্রমিক ভাইদের কথা চিন্তা করে আমি বলতে চাই আমাদের যে সকল বাল্কহেড মালিক ভাইয়েরা ১৫মে থেকে বালু বাহী বাল্কহেড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে পবিত্র ঈদুল আজহার পরে পুনরায়  সকলের সাথে যোগাযোগ করে আমরা আমাদের বাল্কহেড গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেব তাই এখন সকল বাল্কহেড মালিকদেরকে বাল্কহেড চালু রাখার জন্য অনুরোধ করছি।

বালুর গদির মালিকরা জানান,আমাদের গদিতে বালু নাই সামনে ঈদ এই ঈদে মানুষ বাড়ীতে আসবে তারা বিভিন্ন কাজে বালু ক্রয়করে থাকেন আমরাও ঈদের ছুটিতে অনেক বালু বিক্রিকরে থাকি হঠাৎকরে বাল্কহেড মালিকরা বাল্কহেড বন্ধকরে দিলে আমরা বালু পাবনা আর বিক্রিও করতে পারবোনা এতে আমাদের ব্যবসার অনেক সমস্যা হবে। তাই সকল বাল্কহেড মালিকদের প্রতি অনুরোধ করছি মালিক,শ্রমিক এবং আমাদের বালুর গদির মালিকদের বৃহৎ স্বার্থে বাল্কহেড বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আপনারা বাল্কহেড চালু করুন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.