চন্দনাইশ সদর বাজার কল্যাণ সমিতির ব্যবসায়ীরা যথাসময়ে সমিতির চাঁদা প্রদান না করায় বাজারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন ৫ টাকা হারে চাঁদা প্রদানের নিয়ম থাকলেও কিছু ব্যবসায়ী নিয়মিত প্রদান করলেও অধিকাংশ ব্যবসায়ী এ বিষয়ে অনীহা প্রকাশ করছেন।
বর্তমানে ২ জন নৈশ প্রহরীর বেতন, অফিস ভাড়া, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক বিভিন্ন খাতে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা নির্দিষ্ট ব্যয় হওয়ায় সমিতির ফান্ড দিন দিন দুর্বল হয়ে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি সাদ্দাম হোসেন জানান, চন্দনাইশ থানা বাজার কল্যাণ সমিতিকে নতুনভাবে সাজিয়ে কার্যক্রম আরও সক্রিয় করতে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চন্দনাইশ সদর বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী, বাজার কল্যাণ সমিতি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।