× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদক সেবন করে পিতাকে মারধর যুবকে কারাদণ্ড

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

১৬ মে ২০২৬, ১৯:৫৫ পিএম

রংপুরের বদরগঞ্জে মাদক সেবন করে নিজ পিতাকে মারধর করার অভিযোগে শাকিল আহমেদ (২০) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই সরকারপাড়া গ্রামে অভিযুক্ত শাকিল আহমেদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিলেন। (১৬ মে) সকাল ১০ টায় শাকিল আহমেদ  মাদক সেবন করে তারে পিতা তোফসার আলীকে মারধর করেন। পরে পিতা আফসার আলী ৯৯৯ নাইনে ফোন দিলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনার স্থলে গিয়ে যুবককে তিন মাসের কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, মাদক সেবন করে নিজের পিতাকে মারধর করছেন ওই যুবক।পরে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, সকাল ১০টার দিকে ৯৯৯ নাইনে একটি ফোন আসে। নিজ পিতাকে মাদক সেবন করে মারধর করেছে। পরে শাকিল নামের ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবককে রংপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.