× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে হামের উপসর্গ নি‌য়ে আরও এক শিশুর মৃত্যু, শনাক্ত ২৩

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৭ মে ২০২৬, ১৫:০৭ পিএম

রংপুরে হামের উপসর্গ নিয়ে নয় মাস বয়সী মনি আক্তার নামে এক ্শিশুর মৃত্যু হয়েছে। এপর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৫‌ শিশুর মৃত‌্যু হ‌য়েছে।রোববার (১৭ মে) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী (নোমান) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মনি আক্তার ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে। 

এদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ২৩ রোগী শনাক্ত হয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছে। 

গত ৩০শে মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং এক হাজার ৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.