× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর)

১৮ মে ২০২৬, ০৯:৪৮ এএম

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারের ওপর গাছবোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। গত তিন দিনে ১ কিলোমিটারের মধ্যে একই এলাকায় বাবা-ছেলে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

নিহতদের মধ্যে একজন হলেন মাছবাহী ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে। অপর নিহত ব্যক্তি ওই ট্রাকের হেলপার বলে জানা গেছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে এসে মাছভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছের ট্রাকের চালক ও হেলপার নিহত হন।

তিনি আরো জানান, নিহত চালক মো. শামিমের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.