× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৮ মে ২০২৬, ১০:২১ এএম

নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের গর্ভজাত শিশু কন্যাকে ধর্ষণ করেন। নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার প্রতিবেশী এক ভাবিকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আব্দুল কুদ্দুসকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কুদ্দুসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। পুলিশ জানায়, শিশুটিকে শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.