চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজি এফএর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮মে ) সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২ হাজার ৬১০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে ২০ দশমিক ৬১০ মেট্রিকটন এই ভিজি এফ এর চাউল বিতরণ করা হয় ৷
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।
চাউল বিতরনকালে উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহি উদ্দিন আহাম্মেদ সোহেল, হিসাব রক্ষক নুর হোসেন বিপ্লব, ইউপি সদস্য মো: বিল্লাল তপদার, মো: নাদির,মো: শাহাদাত হোসেন , মো: আল- আমিন,মহিলা ইউপি সদস্যা উম্মুল আয়মা লাইলী ও জেসমিন আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷