× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় ব্যাংক এশিয়ার ‘রেমিট্যান্স সুরক্ষা’ প্রশিক্ষণ ও বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮ মে ২০২৬, ১৯:১৪ পিএম

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে গত ১৬ মে ২০২৬ তারিখে কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে ‘রেমিট্যান্স সুরক্ষা’ বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ‘এজেন্ট ব্যাংকিং বিজনেস কনফারেন্স-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)-এর সহায়তায় পরিচালিত ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড (এলএনওবি) ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।

আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটিতে মূলত প্রবাসী এবং তাঁদের রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের সদস্যদের জন্য ‘রেমিট্যান্স সুরক্ষা’ সেবা ও সঠিক আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রেমিট্যান্সের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। এ সময় গ্রাহক-উপযোগী ব্যাংকিং পণ্য ও সেবার প্রসার, ডিজিটাল আর্থিক সাক্ষরতা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে একটি সুরক্ষিত ও টেকসই আর্থিক কাঠামো গড়ে তোলা যায়, সে বিষয়ে বিস্তারিত ও বাস্তবসম্মত আলোচনা করা হয়।

একই সাথে অনুষ্ঠিত বিজনেস কনফারেন্সে সংশ্লিষ্ট জেলাগুলোতে এজেন্ট ব্যাংকিং ব্যবসার ভবিষ্যৎ সম্প্রসারণ ও সেবার মানোন্নয়ন নিয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার এজেন্ট এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভায় গ্রাহক ও এজেন্টদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ ছাড়া আধুনিক ব্যাংকিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মানিলন্ডারিং প্রতিরোধে করণীয় এবং বিভিন্ন প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা আজহার আহমদ। এ ছাড়া ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএনসিডিএফ-এর প্রতিনিধি জনাব মো. ইকবাল হোসেন ও জনাব হারুন অর-রশিদ মামুন আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন। ডিজিটাল যুগে কোনো জনগোষ্ঠী যেন আধুনিক ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য অর্জনে ব্যাংক এশিয়ার এই উদ্যোগটি তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কনফারেন্সটিতে সংশ্লিষ্ট অঞ্চলের বিপুল সংখ্যক এজেন্ট ও কাস্টমার সার্ভিস অফিসার (সিএসও) উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের পেশাদারিত্বের উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে গুণগত অবদান রাখাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবমুখর পরিবেশ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী এই সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.