মাদক প্রতিরোধ,বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভুমিকা শীর্ষক জেলা পর্যায়ে জাতীয় ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম এবং শ্রেষ্ঠ খামারী ইমাম বাছাই ২০২৬, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮মে) ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয় কতৃক আয়োজিত প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত এ খুদা, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো:শাহ নেওয়াজ, উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অথিতিবৃন্দ। অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলা থেকে উপজেলা পর্যায় বাছাইকৃত ২ গ্রুপে তিন জন করে মোট ছয়জন কে শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামারী ইমামকে পুরুস্কার,সনদ বিতরন করা হয়।