× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ঐতিহ্যবাহী বাঁশ-বেত ও মৃৎশিল্প জাদুঘরের উদ্বোধন

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার)

১৯ মে ২০২৬, ১০:৫৫ এএম

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ঐতিহ্যবাহী বাঁশ-বেত, মৃৎ ও আগর শিল্প সংরক্ষণে নির্মিত জাদুঘরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিএনসিসি ও স্কাউট দলের সুসজ্জিত টিম তাকে “গার্ড অব অনার” প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। প্রথম পর্বেই প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ মিঠু জাদুঘর "সাজি" উদ্বোধন করেন।


কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জীবন হোসেন, গীতা পাঠ করেন বৈশাখী রাণী নাথ এবং বাইবেল পাঠ করেন রকি পঃস্ন।  শুভেচ্ছা বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মাধবী লতা মাধবী। অনুষ্ঠানে জাদুঘর ও বড়লেখার ঐতিহ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য দেন রায়হান আহমদ, সানোয়ার হোসেন, সাব্বির আহমদ ও সালাউদ্দিন শুভ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখার ঐতিহ্যবাহী বাঁশ, বেত ও মৃৎশিল্প আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই শিল্প ও সংস্কৃতিকে পরিচিত করতে কলেজে এ ধরনের জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরোও  বলেন, বড়লেখার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অনার্স কোর্স চালু হয়নি—আমি এটাকে আমাদের ব্যর্থতা বলব।  অতীতে যারা রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, এটি তাদেরও ব্যর্থতা। তবে আমি আশ্বস্ত করতে চাই, ইতোমধ্যে এই কলেজে অনার্স কোর্স চালুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি,দ্রুত এটি সমাধান আসবে।

তিনি জানান, আগামী বাজেটে সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগের করার পরিকল্পনা রয়েছে। কলেজের সীমানা প্রাচীর নির্মাণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী জুলাই-আগস্ট মাসে বড় একটি বাজেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট অনুমোদন হলে সেপ্টেম্বরের মধ্যেই দেয়ালের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।তিনি আরও বলেন, কলেজের অধ্যক্ষ যেভাবে দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, তাতে এই কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। আমরা শুধু শিক্ষা চাই না, আমরা চাই গুণগত ও মানসম্পন্ন শিক্ষা। কারণ কোয়ালিটি শিক্ষার অভাবে আমরা গত ১৫ বছরে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের সেই ক্ষতি কাটিয়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সবুর, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রব সহ ছাত্রদল, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.