× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিসিবির কাউন্সিলর মনোনীত হলেন মৌলভীবাজারের বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মনোয়ার আহমেদ রহমান

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৯ মে ২০২৬, ১৬:৪৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক খেলোয়াড়, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে খসরা ভোটার তালিকার ১৮৪ জন কাউন্সিলরের মধ্যে বিসিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষিত তালিকায় মনোনীত হিসেবে তাঁর নাম প্রকাশিত হলে জেলার ক্রীড়াঙ্গণে আনন্দের জোয়ার বইতে শুরু করে।

ক্রীড়াঙ্গনে দক্ষ নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মনোয়ার আহমেদ রহমান বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে একেবারে সামনের কাতারে ছিলেন। পাশাপাশি ক্রীড়া ও সামাজিক মানবিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিসিবি’র কাউন্সিলর মনোনীত হওয়ায় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মনোয়ার আহমেদ রহমান বলেন, বিসিবি কর্তৃপক্ষ আমাকে কাউন্সিলর মনোনীত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতে জেলার ক্রীড়াঙ্গণকে বিকশিত করার লক্ষে সবার সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই।

এদিকে মনোয়ার আহমেদ রহমান বিসিবি’র কাউন্সিলর মনোনীত হওয়ায় মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় ক্রীড়ামোদী মহল, পৌর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.