× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে উঠানের গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

হৃদয় হাসান মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

১৯ মে ২০২৬, ১৯:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম ইয়ামিন। সে ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। বাড়ির কাজের জন্য মাটি কাটার কারণে উঠানে একটি গর্তের সৃষ্টি হয়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের গর্ত থেকে তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.